শিরোনাম
◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন ◈ ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক ◈ শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের ◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ১০:২০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক

রাজধানীর শাহজাহানপুরে ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়ে নারীদের জন্য চালু করা বিশেষ ‘পিংক বাস’। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হয়ে বাস থামিয়ে দেন নারীচালক ফাহিমা সানজান। পরে যানজট ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এক পুরুষচালক এগিয়ে এসে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারে ওঠার সময় বাসটি ঢাল বেয়ে ওপরে উঠতে পারছিল না। পরিস্থিতি বুঝতে পেরে চালক বাসটি থামিয়ে দেন। এতে বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা তৈরি হয়।

পরে সড়কে দীর্ঘ যানজট বা দুর্ঘটনার আশঙ্কায় এক পুরুষচালক সহযোগিতায় এগিয়ে আসেন। তিনি বাসটির চালকের আসনে বসে সেটি চালিয়ে নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন। এতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়ে পিংক বাস। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামার সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ বলাকা বাসটিকে জরিমানা করে।

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার রাজধানীতে ‘পিংক বাস’ সেবা চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। দোতলা গোলাপি রঙের এসব বাসে নারীচালকের পাশাপাশি নারী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

তবে চালুর পরদিনই যাত্রীসংকটে পড়েছে নতুন এই বাসসেবা। রাজধানীর অনেক নারী এখনো পিংক বাসের রুট সম্পর্কে অবগত নন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়