শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বিমানবন্দর এলাকায় ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় সন্দেহভাজন ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের পরিচয় জানা যায়নি।

Advertisement

অতিরিক্ত কমিশনার শফিকুল বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনই একটি ডাকাত চক্রের সদস্য। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল সংবাদ সম্মেলনে জানানো হবে।’

গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় ক্রাউন প্লাজার সামনে ডাকাতির এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তরার ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুল করিম বিমানবন্দর থানায় ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। 

মামলার এজাহার অনুযায়ী, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে গাড়ি থামায়। পরে ফিলিং স্টেশনটির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিনকে (৪৯) কুপিয়ে আহত করে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ