শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০২:৩৭ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা, ৫৩ জন গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, ১৫ আগস্টে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েই তারা মিলিত হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন বাংলানিউজকে বলেন, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি (উপ-পুলিশ কমিশনার) তানভীর আহমেদ বাংলানিউজকে বলেন, ১৫ আগস্টে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে ভাটারা থানা এলাকার একটি বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের অনেক নেতা জড়ো হওয়ার সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চালানো হয়।

এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল। এসব জিনিসপত্র জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি ১৫ আগস্ট, ১৬ আগস্ট নয়। গোয়েন্দারা অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেপ্তারে সব সময়, দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেন। সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠন নাশকতার চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়