শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০২:১৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ