শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও)

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

advertisement

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ডিএনসিসির একটি দল কাজ করছিল। এ সময় একদল স্থানীয় ব্যক্তি কার্যক্রমে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্য এবং পরিচ্ছন্নতা কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

advertisement

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলার অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

advertisement

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল। সেই বিরোধ থেকেই ঘটনাটির সূত্রপাত হয়েছে বলে তারা মনে করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরখান থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসন, পুলিশ ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ