শিরোনাম
◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি নিহত ◈ সরকারি অর্থায়নের নির্ভরতা কমাতে বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার ◈ বাবা-মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কত? ভাই সম্পত্তি না দিলে বোন কী করবেন? জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ◈ এবার ব্রহ্মপুত্র নদের তলদেশে ৮ ইঞ্চি ব্যাসের পাইপ কেটে গ্যাস চুরির চেষ্টা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০১:৪৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুতার ছাপেই ভাঙল রহস্য? চিকিৎসক পিনু হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে স্বামী সোহেল রানার জুতার মিল পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল রানাকে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসা থেকে সারাহ রোকসানা পিনুর লাশ উদ্ধার করা হয়। প্রথমে পুলিশ জানায়, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে হত্যা করেছে।

তবে তদন্তে ঘটনাস্থলে একটি জুতার ছাপের সঙ্গে বাসা থেকে উদ্ধার করা সোহেল রানার জুতার মিল পাওয়ায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গত শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়