শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতের আধারে একই গোডাউনে ৮ দিন ধরে চুরি : ডেমরায় লিফটের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল চুড়ি, থানায় মামলা

ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় বহুতল ফ্ল্যাট বাসার নিচে একটি কোম্পানির গোডাউনে রাতের আধারে ৮ দিন ধরে লিফটের মূল্যবান যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধ মামলা দায়ের কোম্পানির ম্যানেজার মো. ইসমাঈল হোসেন। ডেমরার বামৈল পরিশ্চমপাড়া এলাকার ৩০/৬ ভবনের নিচের তলায় মার্লিন টেক লি: নামে কোম্পানির গোডাউন অবস্থিত। আর ওই গোডাইন থেকে লিফটের তার আঙ্কর গোল্ট, কাউন্টার গাইড শো, সাসপেনশস রোড স্প্রিং, স্পিড গভর্ণর সেট, সিউপি ডিসপ্লে, ট্রাভেলিং ক্যাবল ও অন্যান্য মালামাল চুরি করা হয়েছে যার মূল্য ১৭ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

বাদি ও প্রত্যক্ষদর্শীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ওই গোডাউনে লিফটের নানা রকম যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল রাখা হয়েছে। এদিকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, গত ২২ জুলাই থেকে ২৮ জুলাই দিবাগত রাত সোয়া ১ টা পর্যন্ত প্রতিরাতে অজ্ঞাতনামা চোরেরা ওই গোডাউন থেকে মালামাল চুরি করেছে। সর্বশেষ গত ২৮ জুলাই দিবাগত রাত দেড় টার দিকে বহুতল ভবনের মালিক গোডাউন থেকে বিকট শব্দ পায়।

এ সময় ঘটনাস্থলে অজ্ঞাতনামা চোরদের দেখতে পেয়ে চিৎকার শুরু করলে চোরেরা পালিয়ে যায়। আর দ্রুত সময়ের মধ্যে জড়িত চোরদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ