শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০১:৪৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে গ্রেফতার ২

মোঃ বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরার কোলঘেঁষা বালু নদে রাতের নিষিদ্ধ সময়ে দ্রুত ও বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে সুকানিসহ দুইজনকে গ্রেফতার করে ডেমরা নৌ-পুলিশ। 

এ সময় রেজিস্ট্রেশনবিহীন খালি ও সচল বাল্কহেডটিকে জব্দ করে ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়।  বাল্কহেডটির দৈর্ঘ অনুমান ২৯.৯৫ মিটার, প্রস্থ ৭.৮৫ মিটার ও গভীরতা ২.৪৪ মিটার যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। 

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ| সোমবার দিনগত গভীর রাতে তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করে নৌ-পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন- বাল্কহেডের সুকানি ভ্রাহ্মনবাড়ীয়ার সরাইল থানার রাণিদিয়া গ্রামের ধনু মিয়ার ছেলে এয়াকুব (৫৫) ও সহযোগী স্টাফ কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার নাজিরপুর গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া (২৮)। নৌ-পুলিশের সংকেত অমান্য করে গত সোমবার দিনগত রাত ১২ টার দিকে ডেমরা সেতুর দক্ষিণে ইছাপুরাগামী বাল্কহেড নিয়ে দ্রুতগতিতে পালানোর সময় বালু নদ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

নৌ-পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা রাতের বেলা নিষিদ্ধ সময়ে বিআইডব্লিউটিএ’র নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বালু নদে জানমালের ঝুঁকি নিয়ে বড় ধরনের দুর্ঘটনা, আহত ও প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করেছে। এ সময় তারা মারাত্মক বেপরোয়া গতিতে বাল্কহেড নিয়ে পালানোর চেষ্টা করে। 

  • সর্বশেষ