শিরোনাম
◈ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ ◈ সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবিকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ চার স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার সতর্কবার্তা ◈ এডিবির লোগো-পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল সংস্থাটি ◈ লং মার্চ ঘিরে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট (ভিডিও) ◈ যুগপৎ শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ আজ, দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ ◈ অশ্লীল গালি বা কটু ভাষা ব্যবহার মানেই অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস কর‌লো মার্কিন সি-১৭ পরিবহন বিমান ◈ পার্লামেন্ট অভিমুখে ককরোচ পার্টির লং মার্চ, জনসমুদ্র দিল্লিতে (ভিডিও) ◈ কম দামে জনপ্রিয় ভারত থেকে আমদানি করা হলুদরঙা কাঁচা খেজুর মিসর-সৌদির নামে বিক্রি!

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১২:৩০ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী মোছা. রিম্পা (২১) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার র‍্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া রিম্পাকে আজ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গত শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা করে। মামলায় উল্লেখ করা হয়, কারাপ্রাচীর টপকে ওই নারী বন্দী পালিয়ে যান।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। ঘটনার সময় ফ্লাডলাইটের আলোয় কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। উঁচু টাওয়ারে দায়িত্বে থাকা কয়েকজন কারারক্ষীও খেলা দেখছিলেন। সেই সুযোগে রিম্পা কারাগার থেকে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী ছিলেন। পরে বন্দী গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়