শিরোনাম
◈ বারণ করলে উল্টো হুমকি দেন যাত্রীদের স্বজনরা : শাহজালাল বিমানবন্দরে শৃঙ্খলা ফেরাতে অসহায় প্রশাসন ◈ তিস্তা প্রকল্প ও লালমনিরহাট বিমানঘাঁটি ইস্যুতে নড়েচড়ে বসেছে দিল্লি ◈ নারী কাবাডিতে নেপালের বিরু‌দ্ধে বাংলাদেশের উড়ন্ত সূচনা, জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল স্টেডিয়াম ◈ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ ◈ দীর্ঘ ৪৪ বছরের পলাতক জীবন, যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর ◈ জ্বালানি আমদানি কমাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা : থানায় অপমৃত্যু মামলা

মোঃ বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় ফেসবুকে পোস্ট দিয়ে মো. সাইদুল ইসলাম (২০) নামে এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত ১০ টা থেকে ১১ টার মধ্যে রাজাখালী সাকিনস্থ পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্স এর ২০ তলা ভবনের ৯ম তোলা ৯০৯ নন কক্ষে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ওই দিবাগত রাত ২ টার দিকে সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সাইদুল ইসলাম গোপনে বিয়ে করার পর স্ত্রীর সঙ্গে অভিমান করে এ আত্মহত্যা করেছেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি। ওই পোস্টে তিনি তার বিবাহ ও আবেগঘন অনেক কথাই উল্লেখ করেছেন। সাইদুল ইসলাম ফেনীর সদর থানার চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি ওই পুলিশ লাইন্সের সি কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে নিহতের বাবা মোঃ সাদেক শুক্রবার বিকালে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

মৃতের পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, সাইদুল ইসলাম (পুলিশ সদস্য কং/৯৫৪৭) ব্যারাকে সিলিং ফ্যানের সাথে তার বিছানার চাদর গলায় পেচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্যান্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। তবে ময়না তদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে সবকিছুই স্পষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্স এর ইনচার্জ (ডিসি) কাজী নুসরাত লুনা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পারিবারিকভাবে অনুমতি না পেয়ে সাইদুল ইসলাম গোপনে বিয়ে করেছেন। আর বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে মতের পার্থক্য দেখা দিয়েছে । এছাড়াও ফেসবুক পোস্টে তিনি আবেগ ঘন কিছু বিষয় উল্লেখ করতে গিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। এ বিষয়ে ডেমরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের ভিত্তিতে এ বিষয়ে সব কিছু বেরিয়ে আসবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়