শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ১২:১৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সতর্কবার্তা ট্রাফিক পুলিশের: বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন; সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

রাজধানীতে গত কয়েক দিন ধরে বৃষ্টি ঝরছে। এতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ সোমবারও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে গন্তেব্যে যাওয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে এ অনুরোধ জানানো হয়।

advertisement

বার্তায় বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কের নিচু স্থানসমূহে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

আজকেও সকাল থেকেই বৃষ্টি ঝরছে। এতে জানানো হয়, বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকেই  কিছুটা জলাবদ্ধতা রয়েছে। যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

advertisement

বনানী/কাকলী অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‍্যাম্প প্রান্তে  হালকা পানি জমেছে।

যান চলাচল কিছুটা ধীর। ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে রয়েছে। ফলে মিরপুর ডিওএইচএস এবং কালশী হতে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারগামী যানবাহন ধীরগতিতে চলাচল করতে পারছে।
যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমার কারণে এবং ঢাকা ওয়াসার পাইপলাইনিং কাজের জন্য যান চলাচলে ধীরগতি রয়েছে।

advertisement

পুলিশের বার্তায় বলা হয়, সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে উল্লিখিত সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হতে পারে। এমতাবস্থায় সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করা এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

  • সর্বশেষ