শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান

রাজধানীতে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সকাল থেকে নিউ মার্কেটের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার খাতিরে পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) নিউমার্কেট ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক ফিরোজ উল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ফলে নিউ মার্কেট এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। মার্কেটের নিচতলায় পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা আজ সকাল থেকে কোনো দোকান খুলতে পারেননি। পুরো মার্কেটে এখন ব্যবসার অনুপযোগী পরিবেশ বিরাজ করছে এবং কোনো ক্রেতার উপস্থিতিও নেই।

ফিরোজ উল ইসলাম জানান, জলাবদ্ধতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কেট খোলার বিষয়ে তিনি আরও বলেন, আজ সারা দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পানি নেমে গেলে এবং পরিবেশ স্বাভাবিক হলে দোকানপাট খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল রাত থেকে রাজধানীজুড়ে হওয়া অতিবৃষ্টিতে ঢাকার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে নিউ মার্কেটের মতো ব্যস্ততম বাণিজ্যিক এলাকায়।

  • সর্বশেষ