শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলায় সুতলি প্যাঁচানো অবস্থায় কলেজছাত্রীর লাশ, স্বামী গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকা থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার অভিযোগে স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দক্ষিণ গোরানের হাজি মসজিদের সামনের একটি বাসার নিচতলা থেকে সানজিদা আক্তার ওরফে মারিয়ার (১৮) লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

advertisement

নিহত সানজিদা লালমাটিয়া মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী সাইফুল ফুডপান্ডায় কাজ করতেন। তাদের দুজনেরই গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামে।

সানজিদার ভাই মো. চান মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, প্রায় এক বছর আগে সাইফুলের সঙ্গে সানজিদার বিয়ে হয়। বিয়ের পর থেকে দক্ষিণ গোরানের ওই বাসায় ভাড়া থাকতেন তারা। শুক্রবার সন্ধ্যা থেকে মা অনেকবার কল দিয়েও সানজিদাকে পাচ্ছিলেন না। পরে সাইফুলকে ফোন দিলে তিনি সানজিদাদের বাসায় গিয়ে তাকে দেখে আসতে বলেন। পরিবারের সদস্যরা ওই বাসায় গিয়ে মেঝেতে সানজিদাকে নিথর পড়ে থাকতে দেখেন। তার গলায় দাগ দেখতে পেয়ে পরিবারের লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন।

advertisement

খবর পেয়ে খিলগাঁও থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় সানজিদার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই খিলগাঁও থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিহত ছাত্রীর স্বামী সাইফুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

advertisement

হত্যার কারণ সম্পর্কে পুলিশ জানায়, সাইফুলের মা-বাবাকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিয়ের পর থেকেই চলা এই কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তারা ধারণা করছেন।

সানজিদা পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসারের খরচ জোগাতে সহায়তা করতেন বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় আজ শনিবার নিহত ছাত্রীর ভাই চান মিয়া বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন।

 

  • সর্বশেষ