শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০২:০৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দর থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আটক

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে চাটখিল থানা পুলিশ। আটককৃত আসামির বিরুদ্ধে দুইটি সাজা পরোয়ানা ও তিনটি সাধারণ সিআর ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফের দিকনির্দেশনায় এসআই (নি:) শাহজাহানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নি:) মোহাম্মদ শফিউল ইসলাম, কনস্টেবল শিহাব ও কনস্টেবল প্রান্ত।

এ সময় বিমানবন্দর থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন। অভিযান চলাকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ফখরুল ইসলাম (পিতা- মৃত আবুল হোসেন, মাতা- সূর্য বানু), গ্রাম- শাহপুর, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত হয়ে পলাতক ছিলেন।

আটকের পর তাকে চাটখিল থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চাটখিল থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ