শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে এবার দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর দক্ষিণখানে দুই বছর বয়সি এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন তার অভিভাবকরা। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “দক্ষিণখান থেকে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।”

এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।”

স্থানীয়রা বলছেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ এক কিশোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে লোকজন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তারের কথা প্রকাশ করেনি।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা তার মামা বলেন, দক্ষিণখানের কাওলা শেখবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় তার বোনের পরিবার থাকে। দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তার মা কাজে চলে যায়।

“দুপুর পৌনে ৩টার দিকে আমার বোন কাজ শেষে বাসায় ফিরে দেখে বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশের বাসার এক কিশোরের নাম বলতে বলতে সে কাঁদছিল।”

মামা বলেন, “দ্রুত ওকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই আমরা। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এখানকার ডাক্তাররা বলছে, বাচ্চাটার অবস্থা আশঙ্কাজনক।”  উৎস: বিডিনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়