শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০২:২৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অচেতন কিশোরীকে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার, ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আটক

রাজধানীর পল্লবীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) পরিবার নিয়ে পল্লবী এলাকায় ভাড়া থাকেন।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই কিশোরীর মুখ চেপে ধরে তাকে নিজের বাসায় নিয়ে যান প্রতিবেশী আনোয়ার। সেখানে কিশোরীকে মারধর ও ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় তাকে বাসার পাশে সেপটিক ট্যাংকে ভেতরে ফেলে পালিয়ে যায় আনোয়ার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ ভোরে স্থানীয় একজন সেপটিক ট্যাংকে ওই কিশোরীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা অভিযুক্ত আনোয়ারকে আটক করেন। পরে খবর পেয়ে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ওসি হাসান বসির বলেন, অভিযুক্ত আনোয়ার ওই ফ্ল্যাটে সপরিবারে থাকতেন। তবে তিন দিন আগে তার স্ত্রী ও ছেলে গ্রামে যান।

তিনি আরও বলেন, আনোয়ারের বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়