শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ১০:৪৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজি ইস্যুকে কেন্দ্র করে গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ (ভিডিও)

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৫টার দিকে ফুলবাড়িয়া সুপার মার্কেট ও বিআরটিসি কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে মিছিল শুরুর পূর্বে বিএনপির কিছু নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় জামায়াতের নেতাকর্মীরা আহত হয়েছেন। আমাদের ঢাকা মেডিকেল প্রতিবেদক জানিয়েছেন সেখানে জামায়াতের একজন নেতাকে ভর্তি করা হয়। তিনি ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে জামায়াতের ডাকা গণমিছিল শুরু হলে কিছুক্ষণ পর দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে যান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ফুলবাড়িয়া মার্কেট, গুলিস্তান ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

advertisement

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন মানবজমিন বলেন, বিএনপির কিছু কর্মী সমর্থক দীর্ঘদিন ধরে গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে আসছে। সম্প্রতি তারা মার্কেটে তালা লাগিয়ে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলে সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে স্থানীয় জামায়াত নেতারা তাদের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় শনিবার চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে ব্যবসায়ীরা জড়ো হলে চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়।

এদিকে, সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মো. কবির আহমেদ নামে জামায়াতের এক নেতা গুরুতর আহত হন। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি, জামায়াতের রোকন এবং পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী।

advertisement

আহত কবির আহমেদকে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা কবির আহমেদকে কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তিনি জানান, কবির আহমেদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকায়। তিনি তৌহিদ হোসেনের ছেলে।

advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক জামায়াত নেতাকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ঘটনার বিষয়ে বিএনপি ও জামায়াতের তরফে কোনো বক্তব্য আসেনি।

  • সর্বশেষ