শিরোনাম
◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে বিরোধ, কুপিয়ে হত্যা বিএনপি নেতাকে

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন ও মো. বাদশা মিয়া নামে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই) রাতে সালিশ বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাদের শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে গুরুতর আহত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বাদশাহকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আহত অপর বিএনপি নেতা সাদ্দাম হোসেন আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি। তিনি এখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত সোমবার (২৯ জুন) রাতে নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মারামারি হয়। ওই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া একপক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকটি পক্ষ ছিল। এ নিয়ে বুধবার সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে।

তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে বিএনপি নেতা সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরশু দুই পক্ষ মারামারি করেছে। আজ নিজেরাই সালিশে বসছিল। সালিশ মনমতো না হওয়ায় প্রতিপক্ষ কুপিয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়