শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

মো. বশির উদ্দিন, ডেমরা ঢাকা প্রতিনিধি : নাসরিন আক্তার (২৬) নামেয ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার ভোররাতে ডেমরার বাঁশেরপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে সুরত হাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী মো. পলাশকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে মৃতের চাচা আব্দুল জলিল মিয়া (৪০) ডেমরা থানায় আটক পলাশের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। তাদের উভয়ের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর গ্রামে।

ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা বলেন, পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ২০১৯ সালে প্রেম করে নাসরিনের বিয়ে হয় পলাশের সঙ্গে। পরে পরবর্তীতে তাদের মাঝে নানা কারণে পারিবারিক কলহ লেগে থাকত। আর ঝগড়াঝাটির সময় পলাশ প্রতিনিয়ত মেয়েটিকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিত বলে অভিযোগ রয়েছে।

এদিকে রোববার ভোর রাতে আমরা খবর পাই ঘরের জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। সোমবার পলাশকে আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়