শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বাসা থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে একটি বাসা থেকে এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষের তালা ভেঙে ফারা ফেরদৌস নামে এক মেডিকেল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত তিন দিন ধরে পরিবারের সঙ্গে ওই শিক্ষার্থীর কোনো যোগাযোগ ছিল না।

ওই শিক্ষার্থী কীভাবে মারা গেছেন, কিংবা এটি আত্মহত্যা কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়।

জানা গেছে, ফারা ফেরদৌস মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

 

  • সর্বশেষ