শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৩:২০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মিরপুরে সর্বোচ্চ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি ৫১২টি মামলা মিরপুর এলাকায়। একই সঙ্গে ৪৭৯টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৫টি যানবাহন রেকার করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে, যার সংখ্যা ৫১২টি। এর পরেই রয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি এবং ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬২টি মামলা।

advertisement

আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৬টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১১টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬৯টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫১২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৪২টি মামলা করা হয়েছে।

advertisement

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ