শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৩:১০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে তিন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২১ জুন) সকালে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান  এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন লীলা চৌধুরীর মালিকানাধীন ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিফাত (১৮) জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে, মো. মমিন শেখ (১৮) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকার মো. মোবারক শেখের ছেলে এবং মো. সুমন শেখ (১৮) সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার মো. দেলোয়ার শেখের ছেলে। এই মামলায় ঘটনার সঙ্গে জড়িত মো. জাকির হোসেন নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল শনিবার মমিন ওই কিশোরীকে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। পরে প্রেমিক মমিনের কথামতো ওই কিশোরী জামগড়ায় এলাকায় দেখা করে। পরে মমিন তার বন্ধু সিফাতের বাসায় তাকে নিয়ে গিয়ে তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান  বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান পুলিশ।

  • সর্বশেষ