শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় গ্রেফতার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য কারাগারে

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় গ্রেফতার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ১১.২ ইঞ্চি চাকু উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো-সজল (২২), আশরাফুল ওরফে মারুফ হোসেন (১৯), নাবিল হাসান সাজিদ (২০) ও তানজিম হাসান শান্ত (১৯)। তারা সকলেই ডেমরা থানাধীন বিভিন্ন এলাকার বহিরাগত বাসিন্দা। এ বিষয়ে মঙ্গলবার সকালে  ভুক্তভোগী অটোরিকশা চালক মো. আমির হোসেন ডেমরা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করেন।

প্রত্যক্ষদর্শী ও বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গত সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মিনি কক্সবাজার এলাকা থেকে ছিনতাই চক্রের সদস্যরা আমির হোসেনের অটোরিকশা ভাড়া করে মোস্তমাঝি আসার জন্য। এদিকে মোস্তমাঝি আসার পর সড়কে কোন যানবাহন না থাকায় তারা চালককে পাশেই দুর্গাপুর এলাকায় নিয়ে যেতে বলে।

এ সময় দুর্গাপুর এলে তারা  অটোরিকশার চাবি চেয়ে চালকে এলোপাথারী মারধর শুরু করে। এ ঘটনায় চালকের চিৎকারে টের পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়।

  • সর্বশেষ