শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০১:২৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইট ছুঁড়ে বাইক ছিনতাইয়ের যে ঘটনা চমকে দিয়েছে দেশবাসীকে (ভিডিও)

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলের আরোহীর মাথায় ইট মেরে বাইক নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে লোমহর্ষক এই ঘটনা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। তবে ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, রাতে শেওড়াপাড়ার একটি গলিতে এক যুবক তার ‘ইয়ামাহা এফজেড ভার্সন ৩’ মডেলের মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুই দুর্বৃত্তের মধ্যে একজন চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মুহূর্তেই যুবকটি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

advertisement

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার পরপরই অপর দুর্বৃত্ত নাটকীয়ভাবে ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর অভিনয় করে। তার এমন আচরণে উপস্থিত সাধারণ মানুষ বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

advertisement

প্রাথমিক তদন্ত সম্পর্কে ওসি বলেন, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই নজরদারিতে রয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

বর্তমানে উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

advertisement

 

  • সর্বশেষ