শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৯:১৩ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরা ট্রাফিক বিভাগের জরিমানা বিহীন গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম 

মোঃ রফিকুল ইসলাম মিঠু : আজ ৭ই জুন উত্তরা ট্রাফিক বিভাগের উদ্যোগে জরিমানা বিহীন বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের বিভিন্ন পয়েন্টে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালিত করা হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মামলা দায়েরের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ কর্তৃক ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মূল উদ্দেশ্য কেবল জরিমানা নয়, বরং গাড়ি চালকদের স্বতঃস্ফূর্ত সচেতনতা বৃদ্ধি কি ভাবে করা যায়, বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

সরেজমিনে দেখা যায়, উত্তরার রাজলক্ষ্মী প্রধান সড়কের সামনে রাজলক্ষ্মী এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিকের কর্মকর্তা টি আই জলিলকে তার সঙ্গীয় ফোর্স নিয়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালক এবং পিছনে বসা যাত্রীকে জরিমানা না করে সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। তা তাছাড়া বিভিন্ন ধরনের যানবাহনের অস্পষ্ট নাম্বারপ্লেট প্রদর্শিত হওয়ায় গাড়ি গুলোকে সিগনাল দিয়ে চালকদেরকে মামলা না দিয়ে স্পষ্ট নাম্বার প্লেট ব্যবহারের নির্দেশ প্রদান করেন।

তাছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে বাম লেন যেন বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে চালকদেরকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টি আই জলিল বলেন, শুধুমাত্র মামলা বা জরিমানা করার মাধ্যমে চালকদের সচেতন করা সম্ভব নয়,পাশাপাশি তারা যেন উল্টো পথে গাড়ি না চালায়, হেলমেট বিহীন মোটরসাইকেল না চালানো, গাড়িতে স্পষ্ট নাম্বার প্লেট ব্যবহার করা ইত্যাদি বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা যাতে করে ভবিষ্যতে তাদেরকে যেন মামলা না দিতে হয়। যার ফলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি মনে করি।  

জসীমউদ্দীন রোডে দেখা যায়, বাম লেনে ঢোকার রাস্তা যেন বন্ধ না হয়ে যায় সেজন্য ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত টিআই এবং সার্জেন্ট চালকদের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়