শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতিঝিলে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই, টাকার পরিমাণ নিয়ে ধোঁয়াশা

রাজধানীর মতিঝিলে লোকমান (৪৮) নামের এক ব্যক্তির ওপর গুলি চালিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।। ভুক্তভোগীর দাবি, তাঁর ব্যাগে বৈদেশিক মুদ্রাসহ ৬০ লাখ টাকা ছিল।

তবে পুলিশ বলছে, তাঁর কাছে ১৭ লাখের মতো টাকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। টাকার উৎসসহ বিস্তারিত জানতে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ চলছে। সে সঙ্গে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

advertisement

আজ রোববার বেলা ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহউদ্দিন কাদের আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানান, মিলন নামের এক ব্যক্তির টাকা নিয়ে আরেক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। বেলা ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে লোকমানের কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ভিকটিম ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য মুগদা মেডিকেলে পাঠানো হয়েছে।

advertisement

সালাহউদ্দিন আরও জানান, তবে কত টাকা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যাগের ভেতরে বিদেশি মুদ্রা ছিল বলেও ভিকটিম জানিয়েছেন।

এদিকে ঘটনার পর ভুক্তভোগী লোকমান দাবি করেন, দেশি টাকা ও ডলারসহ ৬০ থেকে ৭০ লাখ টাকা ছিল তাঁর ব্যাগে। তবে কিসের টাকা, সেটি তিনি বিস্তারিত জানাননি।

advertisement

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, টাকাগুলো হুন্ডির হতে পারে। ভুক্তভোগীর সঙ্গে এখনো তাদের বিস্তারিত কথা হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক করপোরেট শাখার সামনে অজ্ঞাতনামা ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি করে। পরে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুটি গুলির খোসা উদ্ধার করেছেন। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ