শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দ্বিতীয় দিনেও গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদের দ্বিতীয় দিনেও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল গোলাপি রঙের বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। সকাল থেকেই তাকে দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। 

তীব্র গরমে অস্বস্তি অনুভব করলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে গোসল করিয়ে দেয়। এরপর বেশ স্বস্তিতে দেখা যায় মহিষ ‘ট্রাম্প’কে। 

শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, তীব্র আর ভ্যাপসা গরম উপেক্ষা করে সকাল ১০টা থেকেই ভিড় বেড়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। তবে অনেকের মুখেই চিড়িয়াখানার কর্মীদের বলতে শোনা যাচ্ছিল, ট্রাম্প কোন দিকে। চিড়িয়াখানার কর্মীরাও দেখিয়ে দিচ্ছেন।

সেখানে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। চারদিকে উঁচু দেয়াল। ইটের দেয়ালের ওপরে লোহার বেড়া দেওয়া প্রাচীরের ভেতরে আবদ্ধ জায়গায় ছাউনির নিচে বাঁধা অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প।

বাউন্ডারির বাইরে থেকে দর্শনার্থীরা ছবি তুলছেন, ট্রাম্প বলে ডাকছেন, কেউ কেউ দুষ্টামির ছলে একে অপরকে বলছেন, ‘ট্রাম্পকে দেখে আমেরিকার ভিসা পাক্কা!’

তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, মূলত মহিষটি প্রদর্শনের জন্য নিয়ে আসা না হলেও নির্দিষ্ট দূরত্বে থেকে দর্শনার্থীরা অবশ্যই দেখার সুযোগ পাচ্ছেন।

মহিষটি ঘিরে চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বেড়েছে কিনা জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, আমরা এমনটা মনে করছি না। সাধারণত ঈদের পরে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়। আজ বিকেলের দিকে আরও ভিড় বাড়বে। আমরা আশা করছি প্রতি বছরের মতো আজ লক্ষাধিক দর্শনার্থীর উপস্থিতি হবে।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে।

মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। মহিষের ভিডিও প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম।

মহিষটি কুরবানির উদ্দেশ্যে বিক্রি হলেও সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

মহিষটির ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৭ মে) রাতে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়