শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০১:০৩ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ১১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় জামায়াতের ৬ কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার

নিউজ ডেস্ক: রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়েছিল। মামলায় এক থেকে দেড় শ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে রোববার ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তাকৃতদের নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রথম আলো

পুলিশ জানিয়েছে, গাড়ি ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়। অন্যরা সবাই শেরেবাংলা নগর থানা জামায়াতের নেতা–কর্মী।

শনিবার দুপুরে রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াতের নেতা–কর্মীরা। মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ঘিরে ধরে ভাঙচুর করা হয়। এ ঘটনায় শনিবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হয়েছি জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে এ নাশকতা চালানো হয়েছে। ১৬ জন হামলাকারীকে শনাক্ত করে মামলায় তাঁদের নাম উল্লেখ করা হয়েছে।’ মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ