শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২, ১১:১৫ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২২, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ফের ময়লার গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

মারুফ হাসান: রাজধানীর কাফরুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল স্টাফ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাব্বির আহম্মেদ রকি। তার পরিচয় জানা যায়নি। এতে আরো দুজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, ময়লার গাড়ির চালক আব্দুস সালামকে আটক করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে আছেন।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ভাস্কর রায় বলেন, ‘ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহম্মেদ রকি নামে একজন নিহত হয়েছেন। আমরা তথ্য সংগ্রহ করছি, পরে বিস্তারিত জানাতে পারব।’

রাতে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, ‘২৫ বছর বয়সী রকি ছাত্রলীগের সাবেক কর্মী। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের লোকজন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছেন। রকির মরদেহ সেখানেই রাখা। আমাদের একটি টিম সেখানে আছে। তারা রকির মরদেহের সুরতহাল করছে।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের গাড়িটি ইউটার্ন করতে গিয়ে দুর্ঘটনা। রকি তখন গাড়ির সামনে পড়ে যান। এ ঘটনায় মামলা হয়নি। পরিবারের লোকজন থানায় আসলে মামলা হবে।’

এদিকে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ি একাধিক দুর্ঘটনা ঘটায়।

  • সর্বশেষ