শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন 'ক্লিন চাঁদপুর'

মিজান লিটন : বিশ্ব হাত ধোয়া দিবসে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী একত্রিত হয়েছেন। এসময় তাদের নিয়মিত হাত ধোয়া এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করালেন স্বেচ্ছাসেবী সংগঠন 'ক্লিন চাঁদপুর'।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হওয়া শিক্ষার্থীদের অঙ্গীকার পাঠ করান ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা এডভোকেট নুরুল আমিন খান আকাশ। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, তোমরা যখনই তোমাদের আশপাশে ময়লা আবর্জনা, টিস্যু, প্লাস্টিক বর্জ্য দেখবে তখনই তা পরিষ্কার করবে। এই বিষয়ে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। আর সব সময় তোমরা তোমাদের হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। 

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর।

Advertisement

এসময় হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহার সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা হাত ধোয়ার কৌশল উপস্থাপন করেন।

ক্লিন চাঁদপুর নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার এবং যেকোনো দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। পাশাপাশি সরকারের জাতীয় কর্মসূচি সফল করতে নানাভাবে সহায়তা করছেন।

  • সর্বশেষ