শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:৩৮ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই ক্ষেপণাস্ত্র হামলা নস্যাতের বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি কে উৎক্ষেপণ করেছে কিংবা এর লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কিছু জানানো হয়নি। এতে কোনও হতাহত বা ক্ষতির বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি।

সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদারের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটলো।

জোটের পক্ষ থেকে হুথিদের বিরুদ্ধে গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বণ্টন কেন্দ্রে ড্রোন হামলা চালানোর অভিযোগ তোলা হয়েছে।

Advertisement

আল-মালিকি জানান, সেই হামলায় একটি ট্রান্সফরমার বিকল হলেও পুরো বিদ্যুৎ নেটওয়ার্কে কোনও ব্যাঘাত ঘটেনি।

উল্লেখ্য, এই স্থাপনাটি ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

বৃহস্পতিবার রাতের এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে একটি ড্রোন ধ্বংসের কথা জানায় জোট। এর একদিন আগেই সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিল জোট।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ একাধিক প্রদেশ হুথিদের দখলে রয়েছে। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে সহায়তা করতে ২০১৫ সাল থেকে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • সর্বশেষ