শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২২, ১২:২৫ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২২, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে গাড়ি চাপায় ৩ বাংলাদেশির মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] দেশটির দাম্মাম শহরের আল খোবার এলাকার আবুহাদরিয়া রোডে মঙ্গলবার (৫ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি কর্মী ঘটনাস্থলেই মারা যান।

[৩] নিহতরা হলেন: মৌলভীবাজারের বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন

[৪] সৌদির বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করছিলেন। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

[৫] মৃত্যুজনিত মামলা খোবার ট্রাফিক অফিসে রেজিস্টার্ড করা হয়েছে। মৃতদেহ সমূহ দ্রুত বাংলাদেশে প্রেরণের জন্য দূতাবাসের শ্রমউইং হতে মৃতদের নিয়োগকর্তা কোম্পানির সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ