শিরোনাম
◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২২, ০৬:০৯ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২২, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব : [২] দেশটির দাম্মামে সড়ক দুর্ঘটনায় সাইদুল হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদিআরব সময় ৩টার দিকে ডুবাই রোডে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৩] সাইদুল হক (৩০) ফেনী জেলার সদর উপজেলার আক্রামপুর গ্রামের আবু সওদাগর বাড়ির মাহমুদুল হকের ছেলে।গত ৪ মাস আগে ছুটি শেষে পূর্ণরায় সৌদিতে ফিরে যায় সাইদুল হক।

[৪] সৌদিতে অবস্থানরত একই এলাকার প্রবাসী সূত্রে জানা যায়, সাইদুল হক পেশায় একজন গাড়িচালক ছিলেন। দুর্ঘটনার সময় তার দ্রুত গতির গাড়ির সামনে ও পেছনে অন্য গাড়ির সঙ্গে স্বজোড়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৫] সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাইদুল হকের মৃত্যুর সংবাদে এলাকাজুড়ে শোকের মাতম চলছে,নিহতের মরদেহ স্থানীয় হাসাতালের হিমঘরে সংরক্ষিত করা হয়েছে । সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ