শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২২, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২২, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী নিখোঁজ

মাজহারুল ইসলাম ও মামুন হোসেন: [২] যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় যাওয়ার দুদিন পরেই বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান নিখোঁজ হয়েছেন। তার সাথে নিখোঁজ রয়েছেন প্রকৌশলী সাইফুল ইসলাম ও তাদের বহনকারী গাড়ির চালক। ঢাকার পাশেই সাভারে বাসিন্দা জাহিদুর রহমান বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি। এছাড়া তিনি একাধিক দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গেও যুক্ত রয়েছেন। ডয়চে ভেলে

[৩] জাহিদুর রহমান গত ৩ মার্চ যুক্তরাজ্য ভ্রমণে যান বলে জানান তার পরিবারের সদস্যরা। ভ্রমণের নানা অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিবেদন করেন, ফেসবুকেও সেসব অভিজ্ঞতা শেয়ার করেন। ফেসবুক দেখাচ্ছে গত ২৩ মার্চ ২টা ৪৫ মিনিটে সর্বশেষ পোস্ট দেন তিনি। ওই পোস্টে উল্লেখ করেন তিনি ত্রিপলির কারিন্থিয়া হোটেলে রয়েছেন। হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠিন।

[৪] রোববার রাতে জাহিদুরের স্ত্রী তাসলিমা রহমান বলেন, ‘হঠাৎ করে তার কোন খোঁজ পাচ্ছিলাম না। ২৩ মার্চ দুপুরে যোগাযোগ করে জানতে পারলাম যে তাঁর সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটেছে। তিনি এখন নিখোঁজ। তার ফোন বন্ধ, তিনি অনলাইনেও নেই। সাধারণত এমনটা করন না তিনি’।

[৫] লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম-উজ-জামান ধারণা করছেন, কোনও একটা পক্ষ তাদের ধরে নিয়ে গেছে। কিন্তু যেই এজেন্সি তাদের ধরে নিয়ে গেছে, তাদের আমরা রিচ করতে পারিনি। এ বিষয়ে দেশটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বাংলাদেশি রাষ্ট্রদূতের।

  • সর্বশেষ