শিরোনাম
◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা ◈ জনগণের রায় বাস্তবায়নে বিএনপিকেই বাধ্য হতে হবে, পানি খাবে তবে ঘোলা করে: শফিকুর রহমান ◈ জাতিসংঘে আস্থা পুনরুদ্ধার ও রোহিঙ্গা সংকট নিয়ে যা বললেন খলিলুর রহমান ◈ দেশীয় গ্যাস সরবরাহে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২, ০৮:২৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২২, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের অর্জন দেখে আনন্দিত চীন: ওয়াং ই

সাজিয়া আক্তার: [২] বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশের অর্জন দেখে আনন্দিত চীন। বাংলা নিউজ২৪

[৩] রোববার ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য জানায়।

[৪] চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী গতি বজায় রেখেছে। জনগণের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে বাংলাদেশ।

[৫] পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের উদ্দেশে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে উন্নীত করে আমাদের দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আমি কাজ করতে আগ্রহী।

  • সর্বশেষ