শিরোনাম
◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ  ◈ প্রথমবার ভারতের মূল দ‌লের হ‌য়ে আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে খেল‌বেন বৈভব!  ◈ আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা ◈ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে ঘানা ◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের ◈ ভারতের ছত্তিশগড়ে মিলল ১.২২ ক্যারেটের পাঁচটি মূল্যবান হীরা ◈ শিল্পায়ন, প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত ◈ বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট ◈ এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড ◈ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২২, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার মোড়কে টরন্টোয় বিমানের অবতরণ

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে: অবশেষে বাণিজ্যের পরিবর্তে সরাসরি স্মারক সফরে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান ১০০ টন জেট ফুয়েল পুড়িয়ে সর্বোচ্চ ৩৫ জন যাত্রী নিয়ে উত্তর আমেরিকার চতুর্থ বৃহত্তম নগরী কানাডার টরন্টোয় অবতরণ করতে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রতিবেদকের এক অনুসন্ধানে গ্রেটার টরন্টো এয়ারপোর্টস অথরিটির সিনিয়র জনসংযোগ উপদেষ্টা মিস টরি গাস জানিয়েছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ রোববার টরন্টোয় একটি ফ্লাইট অবতরণ করতে যাচ্ছে, যা ২৯ মার্চ মঙ্গলবার বাংলাদেশে ফিরে যাবে। এই জুনে টরন্টোর পিয়ারসনে সেই নতুন ফ্লাইটের নিয়মিত যাত্রা শুরু হতে যাচ্ছে।’

তথাপি এই সামগ্রিক কার্যক্রম কিভাবে শুরু হচ্ছে তা সাধারণের অজানা থাকলেও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য তা হবে লাগাতার ১৮ ঘন্টারও বেশি সময়ের ড্রিম লাইনার ফ্লাইটে স্বদেশ যাত্রার আস্বাদন পূরণ। এক্ষেত্রে দেশের বিশিষ্ট বিমান চলাচল বিশারদ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, ‘বিমানের এই টরন্টো যাত্রা স্মারক সফরের পরিবর্তে বাণিজ্যিক হওয়া বাঞ্ছনীয় ছিল; কেননা আজকের শীর্ষ স্থানীয় কাতার এয়ারওয়েজসহ অপরাপর সকল বিদেশী এয়ারলাইন্স ঢাকায় পরীক্ষণ নয় বরং বাণিজ্যিক যাত্রা শুরু করে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়