শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২২, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২২, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের কুনমিংয়ে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন       

সালেহ্ বিপ্লব: [২] কনসাল জেনারেল  এ এফ এম আমিনুল ইসলাম কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে  দিবসের কর্মসূচির সূচনা করেন।

[৩] কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং  দেশ ও জনগণের কল্যাণ - সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত, আলোচনা অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন।

[৪] আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা। তিনি জনগণের কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জনগণের প্রতি বঙ্গবন্ধুর অসামান্য অবদানের জন্য বাংলা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু   আজ এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরস্থায়ী হয়ে রয়েছেন।

[৫] অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম সচিব মো. বজলুর রশীদ।

  • সর্বশেষ