শিরোনাম
◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ?

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২, ১১:২৯ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২২, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাতে মাথা ঘুরে পড়ে গিয়ে রাউজান প্রবাসীর মৃত্যু

শাহাদাত হোসেন, রাউজান: [২] সংযুক্ত আরব আমিরাতে রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ওই প্রবাসীর নাম আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন (৫০)।

[৩] রোববার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে আমিরাতে রাস আল খাইমাহ এলাকার সেলপাম্প ব্যাডমিন্টন টুর্নামেন্ট নামক খেলার স্থানে সে মারা যায়।

[৪] তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজী আশরাফ মঞ্জিলের মরহুম আহমদ হোসেনের তৃতীয় পুত্র। বিবাহিত জীবনে ৩ মেয়ে ও এক পুত্র সন্তানের জনক ছিলেন সেলিম।

[৫] মৃত সেলিমের ছোট ভাই প্রবাসী মোহাম্মদ সরোয়ার উদ্দিন জানান, 'আমার বড় ভাই মোহাম্মদ সেলিম গত রোববার প্রতিদিনের ন্যায় ব্যাডমিন্টন খেলতে যান। খেলার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। ওই সময় ঘটনাস্থল থেকে রাস আল খাইমাহর শেখ সাকর নামক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে'। ভাইয়ের লাশ দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠানোর প্রস্ততি চলছে বলে জানান সরোয়ার। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ