শিরোনাম
◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ?

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২২, ১২:৫৯ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২২, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের বাংকারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র

নিউজ ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর মারিউপোলের একটি বাঙ্কারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র৷ যুদ্ধের কারণে তারা সেখান থেকে বের হতে পারছেন না৷ ডয়চে ভেলে

আটকে পড়া দুই ছাত্রের নাম মাহমুদুল হাসান দোলন ও মেহেদি হাসান৷ এক মাস আগে তারা ইউক্রেনে আসেন স্টুডেন্ট ভিসায়৷ সম্প্রতি ইউক্রেনের যে কয়টি শহরে রাশিয়া আক্রমণ করে, তার একটি মারিউপোল৷ এটি আজোভ সাগরের উপকূলীয় শহর৷

দোলনের ভগ্নিপতি পোল্যান্ড প্রবাসী মাসুদুর রহমান তুহিন জানান, গত শনিবারের পর থেকে দোলনের আর কোন খোঁজ পাচ্ছেন না তিনি৷ ‘‘গত শনিবার শেষ কথা হয়েছে৷ সে সময় পাঁচ ঘণ্টার ‘হিউম্যান করিডর' দেয়া হয়েছিল৷ তখন দোলন ও মেহেদিসহ ৪০ জন সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছিল৷ কিন্তু মাঝপথে ইউক্রেনের সেনারা তাদের গাড়ি ঘুরিয়ে দেয়৷ কারণ তখন রাশিয়া সেখানে বোমাবর্ষণ করছিল৷ আমরাও ফোনে বোমাবর্ষণের আওয়াজ পেয়েছি,'' বলেন তিনি৷

এরপর মারিউপোলে একটি বাঙ্কারে আশ্রয় নেন দোলন ও মেহেদিসহ অন্যরা৷ সেখানে পোঁছে ভগ্নিপতিকে ভয়েস মেসেজ পাঠান দোলন৷

‘‘এরপর থেকে আর কোন যোগাযোগ নেই৷ ফোনে পাওয়া যাচ্ছে না৷ তারা খুবই অমানবিক অবস্থায় সেখানে আছে৷ বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই,'' বলেন তুহিন৷

এ বিষয়ে যোগাযোগ করা হলে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, সুমি থেকে এরই মধ্যে নয়জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে৷ এই দুই বাংলাদেশিকেও উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে৷

‘‘সমস্যা হলো, ওদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না গত পাঁচ-ছয়দিন ধরে৷ সুমিতে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ ছিল৷ তাই উদ্ধার করা সহজ হয়েছে৷ তবে এই দুই বাংলাদেশিকে তাদের ‘লোকেশন' ধরে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷ আমরা অপেক্ষা করছি হিউম্যান করিডরের জন্য,'' ডয়চে ভেলেকে টেলিফোনে বলেন রাষ্ট্রদূত৷

সরকারি পর্যায়ে আগেই যোগাযোগ করা হয়েছে জানিয়ে সুলতানা লায়লা হোসেন বলেন, আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে এখন তাদের উদ্ধারের চেষ্টা চলছে৷ ‘‘রেডক্রসের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে,'' বলেন তিনি৷

এদিকে, দোলন ও মেহেদির পরিবারের পক্ষ থেকে দুই বাংলাদেশিকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে৷

  • সর্বশেষ