শিরোনাম
◈ বিশ্বকাপ ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? জানাগেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ◈ আচমকা ফেসবুকের ডেস্কটপ ডাউন হয়ে গেছে ◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২ ◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ ◈ কুয়েতে বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বাংলাদেশি শ্রমিকরা, ৫০ ডিগ্রি তাপদাহে চরম দুর্ভোগ ◈ ফিফাকে টাকা পরিশোধের পরও ১৪০ কোটি টাকার অনিয়ম: সাবেক সরকারের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অভিযোগ ◈ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ বিশ্লেষণে নতুন সতর্কবার্তা: চীনের ৫০০ স্টেলথ যুদ্ধবিমানের বিপরীতে ভারতের হাতে নেই একটিও ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে প্রযুক্তিনির্ভর স্মার্ট নিরাপত্তা জোরদার, সীমানা অতিক্রম করলেই বাজবে অ্যালার্ম ◈ চট্টগ্রামে বন্যার পানিতে নতুন আতংক সাপ, কামড়ের শিকার ১১৮ জন!

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২২, ০৩:১৯ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২২, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বিবি রাসেল-তারিক আনাম খান

মাজহারুল ইসলাম: [২] বৃহস্পতিবার ( ৩রা মার্চ) ফ্যাশন ডিজাইন বিভাগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল ও নাট্যকলা বিভাগে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান বৃহস্পতিবার থেকে সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন।

[৩] বিবি রাসেল জানান, ফ্যাশনের সঠিক ও বাস্তবভিত্তিক জ্ঞান ও শিক্ষা এখন সময়ের দাবি। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের কোর্সগুলো এমনভাবে সাজানো হবে যেন একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং বিশ্ব দরবারে বাংলাদেশেকে তুলে ধরতে পারে।

[৪] তারিক আনাম খান বলেন, সৃষ্টিই আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, আর সৃজনশীলতা সভ্যতাকে বাঁচিয়ে রাখে। আমার খুব সৌভাগ্য সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের তথা নাট্যকলা বিভাগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। বাংলাদেশের নাট্যচর্চা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক, নতুনভাবে বিকশিত হোক আমার এই আকাঙ্ক্ষা রইলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়