শিরোনাম
◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র জগত থেকে বিদায়ের ঘোষণা অনন্ত জলিলের

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল শুধু সিনে অঙ্গনের মানুষই নন, একজন ব্যবসায়ীও। তার রয়েছে নিজস্ব গার্মেন্টস এর ব্যবসা। কিন্তু তার এই ব্যবসায় বড় ধরনের প্রতিকূলতা আসায় বড় এক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। জানালেন, আপাতত চলচ্চিত্র জগত থেকে দূরে থাকবেন অভিনেতা। 

এক সময় সাভারে প্রায় ১২ হাজার কর্মী নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীর সংখ্যা নেমে এসেছে ৪ হাজারে; তাই এমন সিদ্ধান্ত বলে জানান অনন্ত জলিল।

সম্প্রতি সাংবাদিকদের এই অভিনেতা জানালেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসার দিকেই তার পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রূপালি পর্দায় ফেরার সুযোগ দেখছেন না তিনি। এমনকি বর্তমানে হাতে থাকা বা পেন্ডিং কাজগুলোও শেষ করতে পারছেন না তিনি।

তার কথায়, সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।

নিজের কাজের ধরন সম্পর্কে তিনি আরও বলেন, যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়া আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না; এই সময় সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও বড় সমস্যায় পড়তে হবে।

২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে অভিষেক হওয়ার পর থেকে প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষাকে সাথে নিয়েই পর্দায় হাজির হয়েছেন অনন্ত। অভিনয় জীবনের এই বিরতিতেও বর্ষা তার সঙ্গী। এ প্রসঙ্গে তিনি বলেন, যখন আবার সিনেমা করব, আমরা দুজন একসঙ্গেই করব। না করলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, আমরা শখের বশেই কাজ করি।

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা দুটির কাজ নির্মাণাধীন রয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় তার অভিনয়ের কথা থাকলেও শুটিং এখনও শুরু হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়