শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর আলিনা আমির। তিনি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জনপ্রিয় সংলাপ ‘মেরি বডি মে সেনসেশন হোতি হ্যায়’ অনুকরণ করে রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা পান। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ার আলোচনার শীর্ষে।

সামাজিক মাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আলিনা বলেছেন, ‘শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু ভিডিওটি বারবার ফিডে আসায় প্রতিবাদ জানানো জরুরি মনে হলো। মানুষ যাচাই না করে ভিডিও শেয়ার করছে, যা সরাসরি হয়রানি এবং গুরুতর অপরাধ।

 আলিনা স্পষ্ট করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড সরাসরি হয়রানি। যা গুরুতর দণ্ডনীয় অপরাধ।

তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আলিনার ইনস্টাগ্রামে ২৫ লাখ এবং টিকটকে প্রায় ২৩ লাখ অনুসারী রয়েছে।

এই তরুণী নেটিজেনদের কাছে ‘সরসরাহট গার্ল’ নামে পরিচিত।

  • সর্বশেষ