শিরোনাম
◈ যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী ◈ ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা ◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৮:০৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীনগরে আড়াই লাখ টাকার  মাদকসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

আওরঙ্গজেব হোসেন : [২]  নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী সোনামুল খন্দকার (৩৬) কে গ্রেপ্তার  করেছে।

[৩] এসময় তার নিকট থেকে আড়াই লক্ষাধীক টাকার হেরোইন ও ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করেছে। এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুমেল প্রামানিক (৩৬) কে এবং ১৫পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ রাব্বি মন্ডল (২৭) নামে এক জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে শুক্রবার ২৮ জানুয়ারী  বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

[৪] রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামী সোনামুল খন্দকার উপজেলার পাগলির মোড় এলাকায় মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  করা হয়।  গ্রেপ্তার  কালে আড়াই লক্ষাধীক টাকা মূল্যের ২৫ গ্রাম হেরোইন,১০পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

[৫] সোনামুল উপজেলার দূর্গাপুর গ্রামের সমতুল খন্দকারের ছেলে। এপর্যন্ত তার বিরুদ্ধে মাদক,মারপিটসহ ১২টি মামলা রয়েছে। অপর দিকে শুক্রবার  ২৮ জানুয়ারী দুপুরে উপজেলার চকের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ রাব্বিকে আটক করা হয়।  দুপুরেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

[৬] রাব্বি উপজেলার চকবলরাম গ্রামের হেলাল মন্ডলের ছেলে। এছাড়া একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুমেল নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদে এদিন বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার  কুমেল উপজেলার খাজুরিয়া পাড়া গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে। গ্রেপ্তার  তিন জনকেই সন্ধায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা : ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ