শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেলেকে পেছনে ফেললেন মেসি

স্পোর্টস ডেস্ক: পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন পিএসজির আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। ব্রাজিল কিংবদন্তির ৭৫৭ গোলের মাইলফলক পেরিয়ে মেসির অফিসিয়াল গোল এখন ৭৫৮টি।

আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজির হয়ে ৭৫৮ গোল করেছেন মেসি। মেসির এই রেকর্ডের দিনে তার ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে। পিএসজির জয়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেই জোড়া গোল করেছেন। ক্লাব ব্রুগের গোলটি ম্যাটস রিটসের।

পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পান এমবাপ্পে। পাঁচ মিনিট পর দ্বিতীয়বার ব্রুগের জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার, তাতে ম্যাচ ১০ মিনিট গড়ানোর আগেই পিএসজির লিড ২-০ গোলে। ম্যাচের বাকিটা সময়ও আধিপত্য বজায় রেখেছিল ফ্রান্সের ক্লাবটি। ৩৮তম মিনিটে ম্যাচের স্কোর লাইন ডাঁড়ায় ৩-০, এবার পিএসজির হয়ে গোলের দেখা পান দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসির গোলে সহায়তা করেন কিলিয়ান এমবাপ্পে।

৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। বিরতির পর ৬৮তম মিনীটে ব্রুগের হয়ে ব্যবধান কমান রিটস। ম্যাচের একেবারে শেষের দিকে, ৭৬তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। পেনাল্টির মাধ্যমে ব্রুগের জালভেদ করেন তিনি। নিয়ে চ্যাম্পিয়ন্সলিগে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ৩৯টি ক্লাবের বিপক্ষে জালের দেখা পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এই গোলের মাধ্যমে তিনি ছাড়িয়ে যান পেলের ৭৫৭ গোলের রেকর্ড। মেসির অফিসিয়াল গোলসংখ্যা এখন ৭৫৮।

এ জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় পা রাখল ফরাসি জায়ান্টরা, টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি, যদিও এদিন আরবি লাইপিজিগের বিপক্ষে ২-১ গোলে হার বরণ করেছে ইংল্যান্ডের ক্লাবটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়