শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে মশাল মিছিল

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সিলেটের শহরতলীর তেমুখীতে সিলেট সদর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় মশাল মিছিলটি শহরতলী তেমুখী এলাকা থেকে শুরু হয়ে কুমারগাঁও-সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তেমুখীতে এক বিক্ষোভ সভায় মিলিত হয়।

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা আবুল আহাদ লিমন এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সায়েমের যৌথ পরিচালনায় মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, জামাল আহমদ, অলিউর রহমান আলি, আব্দুল আহাদ রানা, তারেক আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল রেজা, সিলেট সদর উপজেলা যুবদলের সদস্য শামছু উদ্দিন, রাজু আহমদ, জঈন উদ্দিন, আজির উদ্দিন, যুবদল নেতা সাইফুল, আলামিন, মাহমুদ হাসান, সাবুল, সুমন রেজা, সাদিক আহমদ, জুম্মান আহমদ, রাজিব, মমিন, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজ আহমদ, জাহাঙ্গীর আহমদ, আল আলামিন, জাকির, ফরহাদ, পাবেল, খালেদ আহমদ, ইমরান, মঈনুল হক, হাবিব, মনা হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী আব্বাস, সদর ছাত্রদল নেতা জাবেদ ইকবাল প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়