শিরোনাম
◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত

ডেকান ক্রনিক্যাল: শুক্রবার ভোরে আসামের তিনসুকিয়া জেলার কাকোপাথার এলাকায় নিষিদ্ধ সংগঠন আলফা (আই) এর সদস্যরা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে গুলি চালালে তিন সেনা সদস্য আহত হন বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী এবং পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ অজ্ঞাত সন্ত্রীসীরা  একটি চলন্ত গাড়ি থেকে কাকোপাথরে সেনার ১৯ গ্রেনেডিয়ার ইউনিটের ক্যাম্পে হামলা চালায়। তিনটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার দিয়ে আক্রমণ করে আলফা। কর্তব্যরত সেনারা তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা করে এবং আশেপাশের বেসামরিক বাড়িগুলোর  ক্ষতি এড়াতে কার্যকরভাবে সতর্কতা অবলম্বন করা হয়।

একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানাচ্ছেন, সেনা সদস্যদের পাল্টা গুলি চালানোর ফলে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, মধ্যরাতের পরে তারা হঠাৎ গুলির আওয়াজ শুনতে পান। দুমদুমার দিক থেকে ট্রাকে করে আসে হামলাকারীরা। ক্যাম্পে হামলা চালিয়ে অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে যায় তারা। বিশেষজ্ঞদের ধারণা আইএসআইএস-এর সহায়তায় পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন  সন্ত্রাসী সংগঠন আলফা ফের আসামে  মাথাচাড়া দিচ্ছে। এবার সরাসরি সেনাকে আক্রমণের ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত আলফা (আই) এক বিবৃতিতে তাদের অপারেশন ভেঞ্জেন্স-এর অংশ হিসেবে এই হামলার দায় স্বীকার করেছে। তিনজন সেনা  কর্মীর সামান্য আঘাত ছাড়া আর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি। সেনার এক মুখপাত্র  জানান, পুলিশের সাথে সমন্বয় করে যৌথ তল্লাশি চালানো হচ্ছে। যে এলাকায় নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, সেটি আসাম ও অরুণাচল প্রদেশের আন্তঃরাজ্য সীমান্তের কাছে অবস্থিত।

স্থানীয় লোকজন দাবি করেছেন যে, একটি ট্রাক থেকে হামলা চালানো হয়েছে, যা পার্শ্ববর্তী রাজ্যে পাড়ি দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আলফা (আই) বিবৃতিতে দাবি করেছে, এটি বিদ্রোহী সংগঠনের ‘সামরিক শাখা’ দ্বারা পরিচালিত হয়েছিল।’ অপারেশন ভেঞ্জেন্স ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি তাদের স্পষ্ট বার্তা যে প্রযুক্তি ব্যবহার করে বা যে কোনো শক্তি প্রয়োগ করেই এই সংগঠনকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখা যাবে না।

সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়