শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০১:২৪ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি ১৩ বছর ধরে সরকার পতনের হুমকি দিয়ে আসছে, সব চেষ্টাই ব্যর্থ: শাজাহান খান

খালিদ আহমেদ: [২] বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে হুশিয়াঁর করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, সৃষ্টিকর্তা সাথে থাকলে কাউকেই টেনেহিচড়ে নামানো যায়না। আওয়ামী লীগের শিকড় খুবই টেকসই, চাইলেই ছিঁড়ে ফেলা সম্ভব নয়।

[৩] সাবেক নৌপরিবহন মন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আর বিদেশ নিয়ে চিকিৎসা করানো এখন বিএনপির রাজনৈতিক স্টানবাজি হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করানোর সুযোগ দিবে সরকার।

[৪] শুক্রবার সকালে ৩৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডির অর্থায়নে মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার এলাকায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংরক্ষণ ও স্মৃতিসৌধের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

[৫] শাজাখান খান বলেন, বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে আবেদন দিয়েছে বিএনপি, সেই আবেদন আদালত যদি বিবেচনা করেন তাহলে তিনি মুক্তি পাবেন। লন্ডন ছাড়া চিকিৎসা হবে না, এটা ঠিক নয়। বিদেশে থেকে ডাক্তার এনেও চিকিৎসা করা সম্ভব।

[৬] তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা বিদেশ থেকে ডাক্তার এনেও করানো হয়েছিল। বিদেশের ডাক্তার এনে যদি খালেদা জিয়ার চিকিৎসা করাতে চান, সেই সুযোগ সরকার দিবে।

[৭] শাজাহান খান আরো বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামী, আদালত তাকে সাজা দিয়েছে। তিনি বিদেশে যেতে পারবেন কিনা সেটা আইনগত ব্যাপার। সরকার যখন ক্ষমতায় থাকে তখন অনেককিছুরই দায়ভার সরকারকে নিতে হয়। কিন্তু সাজাপ্রাপ্ত আসামীর চিকিৎসার ব্যাপারে সরকার অনেক নমনীয়। খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছে সরকার। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিয়েছে।

[৮] এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাবলু আখতার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

  • সর্বশেষ