শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলো ইউনিসেফের প্রতিনিধি

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

[৩] সোমবার সাক্ষাতকালে তারা শিশু স্বাস্থ্য, মহিলা ও শিশু সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

[৪] জলবায়ু পরিবর্তনের ফলে আক্রান্ত অতি দরিদ্র শিশুদের নিয়ে জাতীয় সংসদের সাথে যৌথভাবে কাজ করার প্রস্তাব করেন ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। স্পিকার এ প্রস্তাবে সম্মত হন এবং প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য দ্রুত কাজ শুরুর পরামর্শ দেন। এ সময় তিনি দক্ষ জনবল তৈরী করতে পাইলট প্রকল্প গ্রহণ করার জন্য শেলডনকে অনুরোধ করেন।

[৫] স্পিকার বলেন, মহিলা ও শিশু শিক্ষা, জনস্বাস্থ্য, মহিলা ও শিশু সহিংসতা প্রতিরোধ করতে সরকারী ও বেসরকারী পর্যায়ে একযোগে কাজ করতে হবে। জাতীয় বাজেটে শিশু বাজেট আলাদাভাবে অর্ন্তভুক্ত করা খুবই জরুরী বলে তিনি উল্লেখ করেন।

[৬] ড. শিরীন শারমিন চৌধুরী শিশুমৃত্যু হার হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাস, নারী সহিংসতা দূরীকরণে জাতীয় সংসদের বিএপিপিডি প্রকল্পের আওতায় সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ জনগণকে অধিকতর সচেতন করতে কাজ করছে বলে উল্লেখ করেন।

[৭] বাংলাদেশ জাতীয় সংসদের সাথে ইউনিসেফ কাজ করতে পারায় গর্বিত বলে জানান ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট। তিনি বলেন, মহিলা ও শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য অধিক অর্থ বরাদ্দ প্রয়োজন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য পার্লামেন্টারী ককাস করার জন্য স্পীকারকে অনুরোধ করেন।

[৮] এদিকে, স্পিকারের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো আজ তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন।

[৯] সাক্ষাতকালে তাঁরা কোভিড-১৯ পরিস্থিতি, নারী অধিকার, নারী সহিংসতা প্রতিরোধ এবং লিঙ্গ সমতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়