শিরোনাম
◈ টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ভাইরাল অডিও ◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিজ জয়ের স্বপ্ন নেই রিয়াদের, তারুণ্যনির্ভর দল নিয়ে দুপুরে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এল আর বাদল: [২] পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কোনো লক্ষ্য নেই বাংলাদেশ দলের অধিনায়কের। দলের শক্তিমান ব্যাটাররা না থাকায় বেশ মন খারাপ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদের। একটি তারুণ্য নির্ভর দল নিয়ে শুক্রবার দুপুরে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে দুপুর ২টায় ম্যাচ শুরু হবে।

[৩] সদ্য সমাপ্ত বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচ হেরে কোণঠাসা বাংলাদেশ এই সিরিজে খেলবে তারুণ্যনির্ভর দল নিয়ে। তবে মিরপুরে সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের সাফল্য প্রেরণা যোগাতে পারে স্বাগতিকদের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের মত পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচও মিরপুরে অনুষ্ঠিত হবে।

[৪] যদিও পাকিস্তান দল আছে দারুণ ফর্মে। সুপার টুয়েলভে অপরাজিত থেকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অল্পের জন্য হেরে যায় বাবর আজমের দল। জয়ের ধারায় ফিরতে মরিয়া পাকিস্তান বাংলাদেশকে হারাতে তাই মুখিয়ে থাকবে। পাকিস্তান ইতোমধ্যে এই ম্যাচের জন্য ১২ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। তাতে তারুণ্যের সাথে প্রাধান্য পেয়েছে অভিজ্ঞতাও। বাংলাদেশকে অবশ্য তারুণ্যেই আস্থা রাখতে হচ্ছে। বিশ্বকাপের ধাক্কা কাটাতে মরিয়া উড়তে থাকা পাকিস্তান। ফাইল ছবি

[৫] সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলে নেই, বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার। তাদের ঘাটতি ঘোচাতে দলে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। সাইফ হাসান ও ইয়াসির আলী চৌধুরীর অভিষেকও প্রায় চূড়ান্ত। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। ম্যাচটি টিভি পর্দায় উপভোগ করার পাশাপাশি করোনাকালে প্রথমবারের মত মাঠে বসেও খেলা দেখতে পারবেন সমর্থকরা।

[৬] বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

[৭] পাকিস্তানের ১২ সদস্যের দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

  • সর্বশেষ