শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ১২:৩৬ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ২ মাস আগে বাংলাদেশের কাছে হারা দুই দলই এখন ফাইনালে

স্পোর্টস ডেস্ক : কোনো কোনো পরাজয় যে বড় কোনো কিছুর ইঙ্গিত বহন করে, তা সম্ভবত এখন সবচেয়ে বেশি টের পাচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। মাত্র দুই মাস আগে এই দুটি দলই বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছিল এবং দুটি দলই বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয় বরণ করে গিয়েছিল।

অথচ, সেই দুটি দলই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এবারের বিশ্বকাপে উড়তে থাকা পাকিস্তান এবং ইংল্যান্ডকে এই দুটি দল সেমি থেকে বিদায় করে জায়গা করে নিয়েছে ফাইনালে।

বাংলাদেশের কাছে পরাজয়কে কী তাহলে আশীর্বাদ হিসেবেই ধরে নেবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল! বাংলাদেশে এসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা এবং দুই দলেরই পরাজয় কী তাহলে এই দু’দলের জনই শাপেবর হয়ে দেখা দিয়েছে?

সে যাই হোক, মাত্র দুই মাস আগেই তো ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়া এবং ৩-২ ব্যবধানে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। যদিও বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের যে দলটি এসেছিল, সেই দলের কেউই নেই দেশটির বিশ্বকাপের দলে। তাতে কী! যারাই খেলতে আসুক, সেটিতো নিউজিল্যান্ড জাতীয় দলই ছিল!

সৌভাগ্যের পরশ তো তাদের গায়ে লেগেছে বাংলাদেশের কাছে হেরেই! অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চার-পাঁচজন হয়তো আসেননি। কিন্তু বাকিরা তো বাংলাদেশ থেকে খেলে গেছেন। আজ শাহিন শাহ আফ্রিদিকে টানা তিন ছক্কা মেরে যে ম্যাথ্যু ওয়েড অস্ট্রেলিয়াকে জেতালেন, তিনিই তো ছিলেন বাংলাদেশ সফরে অসিদের অধিনায়ক।

মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়েনিজ- কে ছিলেন না? বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে পরাজয়ের সঙ্গী ছিলেন এরা সবাই। আগস্টের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। জিতেছিল ৪-১ ব্যবধানে। আর সেপ্টেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ, জিতেছিল ৩-২ ব্যবধানে।

দুটি দলই আগামী ১৪ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লড়াই করবে শিরোপার জন্য। এরপর কেন উইলিয়ামসন কিংবা অ্যারোন ফিঞ্চের হাতে উঠবে শিরোপা। যেই জিতুক, তা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম।

  • সর্বশেষ